Add 05

Thursday, October 17, 2024

হাসিনা ভারতেই আছেন, ভারতেই থাকবেন : পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত



 ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং সেখানেই থাকবেন।

আজ দেশটির সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে দিল্লি অবগত। তবে নিরাপত্তার কারণে শেখ হাসিনা ভারতেই থাকবেন, যেখানে তিনি আশ্রয় নিয়েছেন।
এদিকে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

একই দিন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আনা ৫৬টি অভিযোগের মধ্যে ৫৪টিতে তাকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেন।

No comments:

Post a Comment

চট্টগ্রামে আদালতে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় গ্রেপ্তার ২৭

চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর নগরীর কোতোয়ালী, পাথরঘাটা, ব...