ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। ফাইল ছবি
ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনিন আকতারের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনিন আকতারের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, তাঁদের হিসাবের লেনদেন ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে দেওয়া হয় আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ব্যাংকের পর্ষদ। তবে এস আলমের সময়ে নিয়োগ পাওয়া এমডি এ বি এম মোকাম্মেল হক চৌধুরী বহাল আছেন।

No comments:
Post a Comment