এদিকে বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে নতুন জাতীয় দিবস যুক্ত হতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে নতুন দিবস যুক্ত হতে পারে। যেহেতু নতুন অভ্যুত্থান।’
এ সময় আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্তের বিষয়ে নাহিদ বলেন, ‘জাতীয় দিবস বলতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের নিজেদের বিভিন্ন দিবস চাপিয়ে দিয়েছে। তাই সেগুলো থাকছে না।’

No comments:
Post a Comment