Add 05

Sunday, October 20, 2024

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৭

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।


হিন্দুস্তান টাইমস জানিয়েছে,  রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় শ্রমিকদের ক্যাম্পকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালিয়েছে।

আহতদের কানগান সাবডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। যে এলাকায় এই গুলি চলেছে, সেটি গভীর জঙ্গলের এলাকা। তবে নিরাপত্তা বাহিনী দ্রুততার সঙ্গে সেখানে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

ওই শ্রমিকরা একটি প্রাইভেট ফার্মে কর্মরত ছিলেন। সেখানে একটি টানেলের নির্মাণের কাজ করতেন তারা। ওই টানেলের নির্মাণ কাজের প্রজেক্ট ছিল বেসরকারি সংস্থার হাতে।

হামলার ঘটনায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিন্দা জানিয়ে বলেন, সোনমার্গের গগনগিরে শ্রমিকদের ওপর হামলা কাপুরুষোচিত কাজ। এটি খুবই দুঃখজনক খবর। এই লোকেরা এলাকার একটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন। আমি নিরস্ত্র নিরপরাধ মানুষের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই।

এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের গগনগিরে সাধারণ নাগরিকদের ওপর জঘন্য সন্ত্রাসী হামলা কাপুরুষতার একটি ঘৃণ্য কাজ। যারা এই জঘন্য কাজের সাথে জড়িত তাদের রেহাই দেওয়া হবে না এবং তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।

No comments:

Post a Comment

চট্টগ্রামে আদালতে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় গ্রেপ্তার ২৭

চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর নগরীর কোতোয়ালী, পাথরঘাটা, ব...