আমাদের শরীরে যখন কোনো রোখ বাসা বাঁধে তখন নানানভাবে সেটার প্রকাশ পায়। বিভিন্ন উপসর্গ দেখা দেয় শরীরে। আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ কিডনিতে সমস্যা হলেও কিছু লক্ষণ দেখা দেয়। আগে থেকে বুঝতে পারলে চিকিৎসা নেয়া সহজ হয়ে যায়। একটু সচেতন হলেই বুঝতে পারবেন কিনিতে কোনো সমস্যায় ভুগছেন নাকি। কিডনির সমস্যা এবং এর লক্ষণ নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টিবি হাসপাতালের উপপরিচালক ডা. আয়েশা আক্তার।
তিনি বলেন, সাধারণত কিডনির সমস্যা দুই ভাগে ভাগ করা হয়। একটি একিউট কিডনি ইনজুরি অন্যটি ক্রনিক কিডনি ডিজিজ। হঠাৎ করে আক্রান্ত হলে তাকে একিউট বলা হয়। অন্যদিকে যদি দীর্ঘদিন কিডনির কার্যকারিতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাহলে সেটি ক্রনিক কিডনি ডিজিজ। কিডনি রোগে আক্রান্ত হলে বেশকিছু লক্ষণ দেখা দিবে। লক্ষণগুলো জানা থাকলে সমস্যা জটিলের দিকে যাওয়ার আগেই চিকিৎসা নেয়া সম্ভব। যেসব উপসর্গ দেখলেই কিডনির চিকিৎসকের কাছে যেতে হবে:
১.কিডনির সমস্যা হলে শরীর থেকে প্রোটিন বেশি বের হয়ে যায় তাই প্রস্রাবে ফেনা ভাব হয়। প্রস্রাবের রং লালচে হতে পারে
২.কিডনির সমস্যার কারণে ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীন হয়ে থাকে। তখন মাংসপেশিতে টান লাগতে পারে
৩.দীর্ঘদিন ডায়াবেটিস শনাক্ত না হলে অথবা নিয়ন্ত্রণে না থাকলে বা চিকিৎসা না হলে কিডনি, লিভার, চোখ ক্ষতিগ্রস্ত হয়
৪.কিডনির সমস্যা হলে শরীরের বিভিন্ন অংশে পানি জমা বা হাত-পা মুখ ফোলাফোলা ভাব
৫.প্রস্রাব কম বা বেশি হবে, সঙ্গে প্রস্রাবে জ্বালা করতে পারে
৬.কিডনি রোগ থাকলে রোগীর ঘন ঘন প্রস্রাবে যাবে
৭.দিনের বেশিরভাগ সময় ক্লান্তি লাগা বা বমি বমি ভাব
৮.শরীরের বিভিন্ন অংশে চুলকানি দেখা দিবে
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ইউরিন ইনফেকশন, কিডনিতে পাথর বা প্রস্টেটের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। কারণ এ রোগের সঠিক সময়ে চিকিৎসা না হলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এছাড়াও কিডনি ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করতে হবে। সেই সঙ্গে খাদ্যতালিকায় স্বাস্থ্যকর খাবার রাখতে হবে।

No comments:
Post a Comment