Add 05

Monday, October 28, 2024

মাছ ধরার জালে উঠে এলো একে একে ৩ শিশুর মরদেহ


ভোলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনু হাওলাদারের বাড়িতে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মারজিয়া বেগম (৯), মিম আক্তার (১১) ও রাফিয়া আক্তার (১০)। মৃত তিন শিশুর মধ্যে মিম ও মারজিয়া বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মো. হোসেনের মেয়ে। মিম ও মারজিয়া তারা আপন দুই বোন। অপর আরেক শিশু রাফিয়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে।

নিহত শিশুদের স্বজনরা জানান, তারা সম্পর্কে খালা-বোনজি। মিম ও মারজিয়া এসেছিলেন খালাবাড়িতে বেড়াতে। সোমবার দুপুরে তিন শিশু পরিবারের সদস্যদের সামনে দিয়ে পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ পর তারা বাড়ি না ফিরলে পুকুর পাড়ে খুঁজতে যান পরিবারের সদস্যরা। পুকুরেও তাদেরকে না দেখলে অন্যত্র খুঁজতে বের হন।

তারা আরও জানান, বিভিন্ন বাড়ি ও আশপাশে খোঁজার পর একপর্যায়ে বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা পুকুরে জাল ফেলেন, পরে একে একে ওই তিন শিশুর মরদেহ জালে উঠে আসে।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, পানি ডুবে তিনজন নিহতের ঘটনায় তজুমদ্দিন থানায় তিনটি অপমুত্যুর মামলা দায়েরের হয়েছে।

No comments:

Post a Comment

চট্টগ্রামে আদালতে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় গ্রেপ্তার ২৭

চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর নগরীর কোতোয়ালী, পাথরঘাটা, ব...