Add 05

Thursday, October 31, 2024

ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ খামেনির


ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

 গতকাল ৩১ অক্টোবর বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একজন ইরানি কর্মকর্তা এই সংবাদমাধ্যমকে বলেছেন, তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটির কঠোর এবং অভাবনীয় জবাব দেওয়া হবে।

যদিও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইরান প্রতিশোধমূলক এই হামলা চালাবে না।

গত ১ অক্টোবর ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এর জবাবে ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনী।

No comments:

Post a Comment

চট্টগ্রামে আদালতে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় গ্রেপ্তার ২৭

চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর নগরীর কোতোয়ালী, পাথরঘাটা, ব...