Add 05

Friday, October 25, 2024

শাকিবের 'বরবাদ' সিনেমায় ভারতের যীশু

শাকিব খান ও যীশু সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা 'বরবাদ'-এর শুটিং চলছে। বর্তমানে ভারতের মুম্বাইয়ে চলছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির শুটিং। 

'বরবাদ' সিনেমার কাস্টিংয়ে একাধিক চমক থাকার কথা শোনা যাচ্ছিল। সেই চমকের অংশ হিসেবে এবার জানা গেল পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তও এই সিনেমায় আছেন। বাংলাদেশের দর্শকদের কাছেও সুপরিচিত তিনি।

এর আগে, শাকিব খান অভিনীত আলোচিত 'তুফান' সিনেমায় যীশু সেনগুপ্তের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে শিডিউল জটিলতায় সেটি সম্ভব হয়নি। তবে 'বরবাদ' সিনেমায় থাকছেন এই অভিনেতা। 

এ কারণে এবার একসঙ্গে দেখা যাবে শাকিব-যীশুকে। 'বরবাদ' সিনেমা সংশ্লিষ্ট কয়েকজন যীশুর অন্তর্ভুক্তির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের 'বরবাদ' সিনেমার বেশিরভাগ শুটিং হচ্ছে মুম্বাইয়ে। এতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন ইধিকা পাল। সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

No comments:

Post a Comment

চট্টগ্রামে আদালতে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় গ্রেপ্তার ২৭

চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর নগরীর কোতোয়ালী, পাথরঘাটা, ব...